মাইক্রোএলইডি স্টার্টআপ কিনলো গুগল

১৯ মার্চ, ২০২২ ১৫:৩৭  
গুগল গ্লাস অনেকটা ব্যর্থ হয়েছে। তবে প্রযুক্তি জায়ান্টটি এখনও তাদের পরিকল্পনাকে বাদ দেয়নি। ধারণা করা হচ্ছে, নতুন ডিজাইন তৈরিতে সফলতা পায়নি কোম্পানিটি। তাই স্টার্টআপ অধিগ্রহণের মাধ্যমে নতুন মেধা ও প্রযুক্তিতে এই প্রকল্পের সক্ষমতা বৃদ্ধি করতে চায় গুগল। খবর জিএসএম এরিনা। দুই বছর আগে এআর গ্লাস নির্মাতা নর্থ অধিগ্রহণ করেছিলো গুগল। এবার এআর ও ভিআর অ্যাপ্লিকেশনের জন্য মাইক্রোএলইডি ডিসপ্লে নির্মাতা র‍্যাক্সিয়াম অধিগ্রহণ করছে কোম্পানিটি। এই অধিগ্রহণে কি পরিমান খরচ হবে সেটির ঘোষণা আসেনি, তবে আগের ভ্যালুয়েশন মতে এটি এক বিলিয়ন ডলারের কাছাকাছি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মাইক্রোএলইডি অরেকটা ওএলইডির মতো। ব্যাকলাইটের পরিবর্তে মাইক্রোএলইডিতে প্রতিটি পিক্সেল নিজস্ব লাইট নির্গত করে। ডিবিটেক/বিএমটি